45880

ইউক্রেনে সংঘাত অবসানের কোন লক্ষণ দেখা যাচ্ছে না: জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের সংঘাত অবসানের কোনো লক্ষণ বর্তমানে দেখা যাচ্ছে না বলে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

তিনি উল্লেখ করেন, ‘আশা কখনো শেষ হয় না। তবে আমার মিথ্যা বলা হবে, যদি বলি আমরা অবিলম্বে ইউক্রেনে শান্তির সম্ভাবনা দেখছি।’

ads

ইউক্রেন পরিপ্রেক্ষিতে কোন অগ্রগতি হয়েছে কিনা, এই প্রশ্নের জবাবে জাতিসংঘ প্রধান বলেন, ‘আমি মনে করি আমরা এখনও সেখানে নেই এবং এই কারণেই বিশ্বের নাটকীয় নেতিবাচক প্রভাবগুলো কমানোর জন্য ব্যবস্থা নেওয়া এতো গুরুত্বপূর্ণ।’

ইউক্রেন ইস্যুটি ১৯-২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চ-স্তরের আলোচনায় স্থান পাবে বলে আশা করা হচ্ছে।

ads

অনুষ্ঠানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দেশটির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

ad

পাঠকের মতামত