45885

সোহরাওয়ার্দী মেডিকেলের উপাধ্যক্ষ হলেন অধ্যাপক ডা. সোহেল

নিউজ ডেস্ক: শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল হিসেবে নিয়োগ দেয়া হয়েছে অধ্যাপক ডা. সোহেল মাহমুদকে। সোমবার (২৮ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ রুহুল কুদ্দুস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ আদেশ দেয়া হয়েছে।

এর আগে মুগদা মেডিকেলের ফরেনসিক মেডিসিন বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন অধ্যাপক ডা. সোহেল মাহমুদ।

ads

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তা ডা. সোহেল মাহমুদকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো। এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের সদয় অনুমোদন রয়েছে।

ads
ad

পাঠকের মতামত