কুমিল্লায় ৫০কেজি গাঁজার মামলায় দুজনকে ৭ বছরের কারাদন্ড
নিউজ ডেস্ক: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অবৈধ ভারতীয় গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে দু’জনকে ৭ বছরের সশ্রম কারাদন্ড দেয় আদালত।
রোববার (২৭ আগস্ট) বিকেলে কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
দন্ড প্রাপ্তরা হলেন- কক্সবাজার টেকনাফ উপজেলার জাহানিয়াপাড়া গ্রামের মৃত আকতার হোসেনের ছেলে মোঃ সৈয়দ আহাম্মদ ও কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল দক্ষিণ পাড়ার আবদুল আলীমের ছেলে নাহিদ হাসান।
মামলার বিবরণে জানাযায়- ২০১৩ সালের ১৯ মে কুমিললার ব্রাহ্মণপাড়া সীমান্তবর্তী এলাকার জহিরের বশত ঘরে থেকে ৫০ কেজি গাঁজা ক্রয় করিয়া বিক্রয় করার সময় আসামি মোঃ সৈয়দ ও নাহিদ হাসানকে আটক করে র্যাব ।র্যাব-১১ ডিএডি সাইফুর রহমান বাদী হয়ে আটক দুউজনসহ পলাতক দুই আসামি মোঃ জহির ও রানাকে আসামি করে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় একটি মাদক মামলা দায়ের করেন। ওই মামলাটি বিচারে আসামীদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে ৮জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে সাত বছর সশ্রম কারাদণ্ডসহ বিশ হাজার টাকা অর্থ দণ্ড, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি এডভোকেট মোঃ জাকির হোসেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট আয়েশা বেগম।











