45683

কুমিল্লায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও বিশেষ প্রার্থনা

নিউজ ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট ও ধর্ম বিষয়ক মন্ত্রনালয়।

ads

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের (কুমিল্লা ও চাঁদপুর জেলা) হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি ও কুমিল্লা-৭ চান্দিনা আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রান গোপাল দত্ত এমপি।

সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান।

ads

বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান তপন বকশি, অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক, শ্রীকাইল কলেজের সাবেক অধ্যক্ষ শ্যামা প্রসাদ চক্রবর্তী, বাংলাদেশ পুজা উদযাপন কমিটির কুমিল্লা জেলা শাখার সভাপতি বাবু চন্দন রায়, বীরমুক্তিযোদ্ধা নির্মল পালসহ আরও অনেকে।

ad

পাঠকের মতামত