45688

রানীর জন্য বিমানবন্দরের নাম পরিবর্তন করছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক: রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতি সম্মান জানিয়ে একটি বিমানবন্দরের নাম পরিবর্তন করছে ফ্রান্স। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

বলা হয়েছে, গত সোমবার উত্তর ফ্রান্সের ওই বিমানবন্দরের নাম পরিবর্তনের অনুমতি দেন রাজা। এখন থেকে বিমানবন্দরটির নতুন নাম হবে দ্বিতীয় এলিজাবেথ লা টুকেট-প্যারিস-প্লাগ আন্তর্জাতিক বিমানবন্দর।

ads

তবে এটির আনুষ্ঠানিক উদ্বোধন কবে তা এখনও নিশ্চিত করা হয়নি। গত বছরের ৮ সেপ্টেম্বর রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর ছয় দিন পর এই নতুন নামকরণের উদ্যোগ নেওয়া হয়।

জানা গেছে, লা টুকুয়েটের বিমানবন্দর ১৯৩০-এর দশকে ব্রিটিশ দর্শনার্থীদের স্বাগত জানাতে ডিজাইন করা হয়েছিল। পরবর্তীতে বিমানবন্দরটি যুক্তরাজ্য এবং ফ্রান্সের মধ্যে শক্তিশালী সম্পর্কের প্রতীক হয়ে ওঠে।

ads

শহরের বাসিন্দারা আশা করছেন, বিমানবন্দরটির নতুন নাম শহরটির সঙ্গে যুক্তরাজ্যের সংযোগ আরও বাড়িয়ে তুলবে।

ad

পাঠকের মতামত