45479

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সাথে শীর্ষ সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হয়েছেন জাপানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার নেতাদের সাথে ত্রিপক্ষীয় এক বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক নিয়োলের সাথে একদিন পর ওয়াশিংটনের কাছে প্রেসিডেন্টের অবকাশ নিবাস ক্যাম্প ডেভিডে আলোচনায় মিলিত হবেন কিশিদা।

ads

উত্তর কোরিয়া এবং চীনের কাছ থেকে আসা ক্রমবর্ধমান হুমকির মুখে ভারত প্রশান্ত মহাসাগর অঞ্চলের নিরাপত্তা সহযোগিতা নিয়ে নেতারা আলোচনার পরিকল্পনা করছেন। উত্তর কোরিয়া দেশের পরমাণু এবং ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি এগিয়ে নিয়ে চলেছে, অন্যদিকে চীন অঞ্চলে তাদের সামুদ্রিক কর্মকাণ্ড বৃদ্ধি করে নিচ্ছে।

আরও বেশি যৌথ সামরিক মহড়া পরিচালনা করা এবং সাইবার নিরাপত্তা ও গোয়েন্দা তথ্য ভাগাভাগির ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করে নিতে তাদের দেশের আগ্রহ ব্যক্ত করার পরিকল্পনাও করছেন তিন নেতা।

ads

নেতারা তাদের সম্পর্কে নতুন একটি যুগের ইঙ্গিত দিতে বছরে কমপক্ষে একবার ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকে মিলিত হওয়ার বিষয়ে মতৈক্যে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

বৈঠকের পর একটি যৌথ বিবৃতি প্রকাশের লক্ষ্যে কাজ এগিয়ে চলছে বলে জানা গেছে।

ad

পাঠকের মতামত