45443

২৪-ঘণ্টাই বুলেটপ্রুফ জ্যাকেট পরেন তিনি

আন্তর্জাতিক ডেস্ক: ইকুয়েডরের আন্দ্রেয়া গঞ্জালেস এখন ২৪ ঘণ্টাই বুলেটপ্রুফ জ্যাকেট পরে থাকেন। নির্বাচনি প্রচারণা ছাড়া অন্যান্য সময়ও তিনি এমন জ্যাকেট পরে থাকেন। এর আগে, ৬ আগস্ট দক্ষিণ আমেরিকার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে গঞ্জালেসের দল কনস্ট্রুয়ের হয়ে প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিও নিহতের পর এমন সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন তিনি। রাজধানী কুইটোতে একটি প্রচার সমাবেশের পরে মাথায় তিনবার গুলি করা হয় ভিলাভিসেনসিওকে। ৩৬ বছর বয়সী গঞ্জালেস এবার ক্রিশ্চিয়ান জুরিতার রানিংমেট হিসেবে কনস্ট্রুয়ের দলের পক্ষে ভাইস-প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়েছেন। খবর বিবিসি।

এসময় তিনি বলেন, জুরিতা একজন সাংবাদিক যিনি দুর্নীতির তদন্ত করেছেন যেমনটি ফার্নান্দো ভিলাভিসেনসিও করেছিলেন। তিনি বলেন, `আমি ফার্নান্দোর অবদানকে মরতে দিতে চাই না। বিবিসির নিউজআওয়ার অনুষ্ঠানে তিনি আরও বলেন, `আমার কাছে এটা অবিশ্বাস্য লাগে এবং আমার বন্ধুকে বিদায় জানাতে না পারাটা অনেক কঠিন। আমি ২৪ ঘণ্টা [প্রতিদিন] বুলেটপ্রুফ জ্যাকেট পরে থাকি।` সে বলল।

ads

গত ৬ অক্টোবর রাজধানী কিতোতে নির্বাচনী প্রচারণা পর বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিও। তিনি দেশটির বর্তমান জাতীয় পরিষদের একজন আইনপ্রণেতাও ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (একসময়ের টুইটার) দেয়া পোস্টে ৫৯ বছর বয়সী ভিলাভিসেনসিওর নিহতের বিষয়টি নিশ্চিত করে তীব্র ক্ষোভ জানিয়েছেন প্রেসিডেন্ট লাসো। তিনি লিখেন, ‘প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো ভিল্লাভিসেনসিওকে গুপ্তহত্যার ঘটনায় ক্ষুব্ধ ও হতভম্ব। তার স্ত্রী ও মেয়েদের প্রতি আমার সহমর্মিতা ও শোক।’ তিনি আরও লিখেন, অপরাধীরা রেহাই পাবে না।

ads

ইকুয়েডরের প্রেসিডেন্ট জানান, তিনি শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিরাপত্তারক্ষীদের পাহারায় প্রচার সমাবেশস্থল থেকে বের হচ্ছেন ভিল্লাভিসেনসিও। এর পর গাড়িতে ওঠার সময় এক বন্দুকধারী তার গতিরোধ করেন এবং খুব কাছ থেকে মাথায় তিন রাউন্ড গুলি করেন। পরে নিরাপত্তারক্ষীদের পাল্টা হামলায় নিহত হন হামলাকারী।

নির্বাচনী সমাবেশের ছবিতে নৈরাজ্যকর পরিস্থিতির দেখা মেলে। গুলির পর একটি ভবনের মেঝেতে আশ্রয় নিতে দেখা যায় লোকজনকে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ঘটনাস্থল কলেজিও অ্যান্ডারসন এলাকায় বন্দুক হামলায় কয়েকজন আহত হন, যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে ২০ আগস্ট। বর্তমান প্রেসিডেন্ট লাসো এই নির্বাচনে প্রার্থী হননি। এবারের নির্বাচনি ইশতিহারে মাদক ব্যবসা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা। তাদের মধ্যে রয়েছন ভিল্লাভিসেনসিও। এতে ক্ষিপ্ত হয়ে মাদক কারবারিরা এমনটি করে থাকতে পারে বলে ধারনা অনেকের।

ad

পাঠকের মতামত