45434

উৎস খেলাঘর আসরে জাতীয় শোক দিবস পালন

নিউজ ডেস্ক: গ্লোবাল ইউনিক একাডেমী ও উৎস খেলাঘর আসরের যৌথ আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে ভোরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল ৮টায় গ্লোবাল ইউনিক একাডেমী প্রাঙ্গনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে ১৫ই আগস্টের সকল শহিদের উদ্দেশ্যে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপিকা মলি­কা রাণী দে। অনুষ্ঠানের সভাপতি উৎস খেলাঘর আসরের সভাপতি ও গ্লোবাল ইউনিক একাডেমীর অধ্যক্ষ উত্তম বহ্নি সেন। পরে দেবোত্তম বহ্নি সেনের নেতৃত্বে বঙ্গবন্ধুকে নিবেদন করে শিশুদের দলীয় আবৃত্তি ‘জয়বাংলা জয়বঙ্গবন্ধু’ পরিবেশিত হয়।

ads

সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন উৎস খেলাঘর আসর এর সাধারণ সম্পাদক ও গ্লোবাল ইউনিক একাডেমীর সহকারি শিক্ষিকা মালবিকা দে।

ads
ad

পাঠকের মতামত