45152

বাংলাদেশ-বঙ্গবন্ধু ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানের সাফল্য প্রচারে বরুড়ায় ই-বিলবোর্ড

নিউজ ডেস্ক: বাংলাদেশ-বঙ্গবন্ধু ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানের সাফল্য প্রচারে কুমিল্লার বরুড়ায় ই-বিলবোর্ড স্থাপন করা হয়েছে।

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ” জাতীয় শোক দিবস ২০২৩” যথাযথ ভাব গাম্ভীর্য সহকারে পালনে সরকারের গৃহীত কর্মসূচির সঙ্গে সংগতি রেখে কুমিল্লা (দক্ষিণ) জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি এ. জেড. এম. শফিউদ্দিন(শামীম) এর উদ্যোগে এই ডিজিটাল বিল বোর্ড টি স্থাপন করা হয়।

ads

বিলবোর্ডে আগস্ট মাসব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের কাল রাতে নিহত সকল শহীদের স্বরণিকা প্রচারের পাশাপাশি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার বিখ্যাত উদ্ধৃতিসমূহ বিষদ ভাবে উপস্থাপন করা হবে। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার এর নানাবিধ উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সাফল্য ব্যাপকভাবে উপস্থাপন করা হবে। এছাড়া স্বাস্থ্য ও সমাজ উন্নয়নের নানান গুরুত্বপূর্ণ ইস্যুতে ও জনগণকে সচেতন করার লক্ষ্যে ডিজিটাল বিলবোর্ডটি ব্যবহার করা হবে।

ads

শফিউদ্দিন শামীম বলেন, সরকারের নানামুখী উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিকতায় এলাকায় আর্থসামাজিক ও অবকাঠামগত উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও দারিদ্র্য বিমোচনে কাজ করে যাচ্ছেন। এরই অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনের কার্যক্রম ব্যাপকভাবে জনগণের কাছে তুলে ধরতে এই ব্যতিক্রমী উদ্দ্যোগ।

৫ আগস্ট বিকেল ৩ টায় কুমিল্লা (দক্ষিণ) জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি এ. জেড. এম. শফিউদ্দিন(শামীম) আনুষ্ঠানিক ভাবে ডিজিটাল বিলবোর্ডের উদ্ভোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ বাহাদুরুজ্জামান, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মিঠু, বরুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, বরুড়া উপজেলা আওয়ামী মহিলালীগের যুগ্ম-আহবায়ক কামরুন নাহার শিখা, বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মিহির, বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ফরহাদ সহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ad

পাঠকের মতামত