44832

বরুড়া থানায় পিকআপ ভ্যান দিল মাহমুদা রহমান কল্যান ট্রাষ্ট

নিউজ ডেস্ক: কুমিল্লার বরুড়ায় মাহমুদা কল্যান ট্রাষ্টের উদ্যোগে স্ট্যান্ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রহমানের অর্থায়নে বরুড়া থানা পুলিশের ব্যবহারের জন্য পিকাপ ভ্যান প্রদান করা হয়।

সোমবার (২৪ জুলাই) বিকাল ৫টায় বরুড়া থানা কমপ্লেক্সে অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইসলামি ব্যাংক কুমিল্লা শাখার ব্যবস্থাপক মোঃ শাহিনুর আলম, স্ট্যান্ডার্ড গ্রুপের সিনিয়র মার্চেন্টাইজার কামরুজ্জামান রিমন, সমাজ সেবক মোঃ দুলাল মিয়া, সাংবাদিক জসিম উদ্দিন খোকন, সভাপতি লিটন মজুমদার, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, বরুড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আবুল হাসেম, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস আহমেদ, প্রচার সম্পাদক এমডি আজিজুর রহমান, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুদ মজুমদার, সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইকরামুল হক, প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন, সাহিত্য বিষয়ক সম্পাদক রোটাঃ ওমর ফারুক, সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ads

এসময় স্ট্যান্ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রহমান এর জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এর পূর্বে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পিকাপ ভ্যানটি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়।

ads
ad

পাঠকের মতামত