বরুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
বরুড়া প্রতিনিধি: নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে (২৫ জুলাই) সকাল এগারটায় বরুড়া উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

উপজেলা পরিষদের হল রোমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম।
বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা আফরিন মুস্তফার সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলার মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস ছালাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিন হোসেন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ রাশেদুল সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের মৎস্য চাষিদের পুরস্কৃত করেছে মৎস্য বিভাগ।











