44864

চীনের পররাষ্ট্রমন্ত্রী পদে ফিরলেন ওয়াং ই

আন্তর্জাতিক ডেস্ক: নিয়োগের সাত মাস পর চিন গ্যাং-কে চীনের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। তার স্থলাষিভিক্ত হয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির পররাষ্ট্র বিষয়ক প্রধান ওয়াং ই, যিনি আগেও একবার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। খবর বিবিসি।

গত ডিসেম্বরে নিয়োগ পেয়েছিলেন চিন গ্যাং। তবে গত ২৫ জুনের পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। এ বিষয়ে কোনো সরাসরি মন্তব্যও করেনি দেশটির কর্তৃপক্ষ।

ads

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া গতকাল মঙ্গলবার (২৫ জুলাই) জানায়, চীনের সর্বোচ্চ আইনসভা ওয়াং ই-কে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগের পক্ষে ভোট দিয়েছে এবং চিন গ্যাং পদ থেকে অপসারিত হয়েছেন।

প্রতিবেদেন চিনের অপসারণের কোনো কারণ জানানো হয়নি। তবে এও বলা হয়, প্রেসিডেন্ট শি জিনপিং এ পদক্ষেপকে অনুমোদন দিয়ে একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন।

ads

গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, চিন গ্যাং ‘স্বাস্থ্যগত কারণে’ ইন্দোনেশিয়ায় একটি কূটনৈতিক বৈঠকে যাবেন না। তার পরিবর্তে ওয়াং ই ওই বৈঠকে অংশ নেন।

এর আগে ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন ওয়াং ই।

ad

পাঠকের মতামত