কুমিল্লা নিমসারে ফুটবল একাডেমীর উদ্বোধন
নিউজ ডেস্ক: কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসারে ফুটবল একাডেমীর উদ্বোধন উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে নিমসার উচ্চ বিদ্যালয় মাঠে নিমসার ফুটবল একাডেমীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক নাজমুল আহসান ফারুক রোমেন।
তুনমূল পর্যায় থেকে ফুটবল খেলোয়াড় তৈরির লক্ষে এবং যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে নিমসারে ফুটবল একাডেমী প্রতিষ্ঠা করেন কারাতে খেলোয়াড় ক্রীড়া সংগঠক ওমর ফারুক।
ফুটবল একাডেমীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক খায়রুল আলম সোহাগ, বিশিষ্ট শিল্পপতি মোঃ গোলাম সারোয়ার, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কোষাদক্ষ আল আমিন ভূইয়া, সদস্য মোজাহের হোসেন সেন্টু, ফুটবল এসাসিয়েশনের সদস্য সাইফুল ইসলাম বাবু ক্রিকেট কোচ সারোয়ার জাহান, কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির।
নিমসারে ফুটবল একাডেমীর উদ্বোধনী দিনে একাডেমীতে আগত ক্ষুদে ফুটবলারদের প্রশিক্ষন দেন ফুটবল কোচ সুভাস দাস, সুজিত হাওয়ালাদা, মাহমুদুল আলম তুহিন ও আবুল কালাম আজাদ।










