44788

কুমিল্লার কোতয়ালী ও চৌদ্দগ্রাম হতে ফেন্সিডিল ও গাঁজাসহ আটক ১

নিউজ ডেস্ক: কুমিল্লা জেলার কোতয়ালী থানার মিরপুর ও চৌদ্দগ্রাম উপজেলার চাঁনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭৯ বোতল ফেন্সিডিল ও ৫৪ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে র্যাবের সদস্যরা।

আটক ব্যক্তি হলেন, কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার সুবর্ণপুর গ্রামের মোঃ ওহাব ভূইয়া এর ছেলে মোঃ সায়েম ভূইয়া (২২)।

ads

র্যাব ১১ সিপিসি ২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লা জেলার কোতয়ালী থানার মিরপুর এলাকায় (২২ জলাই) দুপুরে র্যাবের সদস্যরা অভিযান চালিয়ে ৭৯ বোতল ফেন্সিডিল সহ ১ জনকে আটক করে। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি স্কুটার বাইক জব্দ করা হয়।

ads

পৃথক আরেকটি অভিযানে (২২ জুলাই) দুপুরে চৌদ্দগ্রাম উপজেলার চাঁনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়পূ। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় ও পলাতক আসামীর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ad

পাঠকের মতামত