কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা
নিউজ ডেস্ক: কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) বিকাল ৪টায় শোভাযাত্রাটি নগরীর কান্দিরপাড় রামঘাটলাস্থ দলীয় কার্যলয়ের সামনে থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সম্মুখে এসে শেষ হয়।
শোভাযাত্রায় নেতাকর্মীদের মুখে ” উন্নয়নের সরকার বারবার দরকার” ” শেখ হাসিনার সরকার, বারবার দরকার” নানা শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে নগরীর রাজপথ।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড. জহিরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে শোভাযাত্রার উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আরফানুল হক রিফাত । এ সময় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ওমর ফারুক, আবিদুর রহমান জাহাঙ্গীর, এড. আতিকুর রহমান আব্বাসী, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন, এড. সৈয়দ নূরুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবুল, চিত্ত রঞ্জন ভৌমিক, তথ্য ও গবেষণা সম্পাদক জমিরউদ্দীন খান জম্পি, দপ্তর সম্পাদক বাবু শিবু প্রসাদ রায়, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সরকার মাহমুদ জাভেদ, আইন সম্পাদক এড. আমজাদ হোসেন, প্রচার সম্পাদক জহিরুল কামাল, সাংস্কৃতিক সম্পাদক হাবিবউল্লাহ তুহিন, সদস্য ও জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক, সদর উপজেলা চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল, সহ প্রচার সম্পাদক এনামুল হক এনাম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মহানগর আওয়ামী লীগের এ কর্মসূচিতে আর্দশ সদর উপজেলা আওয়ামী লীগ সহ মহানগর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
মহানগর যুবলীগের আহবায়ক জিএস আবদুল্লাহ আল মাহমুদ সহিদের নেতৃত্বে যুবলীগ, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু ও সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াসে নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ ,মহানগর কৃষকলীগের আহবায়ক খোরশেদ আলম, যুগ্ন আহবায়ক সোহেল হায়দারের নেতৃত্ব কৃষক লীগ, মহানগর শ্রমিক লীগের আহবায়ক আনিসুর রহমান ভূইয়া, হাসান মাহমুদ চৌধুরী সুমন, নজরুল ইসলাম মাষ্টারের নেতৃত্বে শ্রমিক লীগ, মহানগর যুব মহিলা লীগের সভাপতি তাহমিনা আক্তার ও সাধারণ সম্পাদক উন্মে সালমা লিজার নেতৃত্ব যুব মহিলা লীগ ও মহানগর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নাইমুল হক হিমেল ও নূর মোহাম্মদ সোহেলের নেতৃত্ব ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এছাড়া শোভাযাত্রায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক কাজী আবুল বাসার, সাধারণ সম্পাদক তারিকুর রহমান জুয়েল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।









