কুমিল্লায় বাজুসের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিউজ ডেস্ক: বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে কুমিল্লায় বাজুসের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বাজুসের এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান ছিল “সোনায় বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয়”।

সোমবার (১৭ জুলাই) সকালে একটি র্যালী নগরীর ছাতি পট্টি থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কবি নজরুল ইনস্টিটিউট প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন কুমিল্লার সভাপতি আলহাজ শাহ মোহাম্মদ আলমগীর খানেৱ সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি রঞ্জিত বণিক, সাধারণ সম্পাদক আলহাজ্ব তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ্ জালাল মাসুম, অর্থ সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক স্বপন সাহা, দপ্তর সম্পাদক বিল্লাল হোসেনসহ আরো অনেকে।









