যুক্তরাষ্ট্র-সৌদি আরব সম্পর্ক শক্তিশালী করতে চায়
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরব বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক সুসংহত ও শক্তিশালী করতে চায়। এ জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে ফোন করেছিলেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।
শুক্রবার সন্ধ্যায় সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।
ads
তাতে বলা হয়েছে, তারা বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক পর্যালোচনা করেছেন। এছাড়া দুই মন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। আলোচনা করেছেন দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, সুদানে বিপর্যয়কর যুদ্ধ বন্ধে তাদের ইতিবাচক প্রতিশ্রুতি শেয়ার করেছেন। সুদানের জনগণের জরুরি প্রয়োজন মেটানো নিয়েও তারা কথা বলেছেন। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।
ads











