বরুড়া থানা পুলিশের উদ্যোগে বৃক্ষ রোপণ
নিউজ ডেস্ক: বরুড়া থানা পুলিশের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী অনুষ্টিত হয়েছে। রবিবার (৯ জুলাই) সকালে বৃক্ষরোপণ কর্মসূচীতে বিভিন্ন ধরনের ফলজ বৃক্ষ রোপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বরুড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ হোসেন, কুমিল্লা ও বরুড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল ইসলামসহ থানা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।
ads
অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম স্যারের নির্দেশনায় বরুড়া থানা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ রোপন করা হয়েছে। বৃক্ষরোপণের ফলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার পাশাপাশি খাদ্যের নিশ্চয়তা হবে। তাছাড়া বর্তমান সময়ে প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরী।
ads









