44154

কোভাসিচকে কিনল ট্রেবল জয়ী ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক: মিডফিল্ডে শক্তি বাড়াল ম্যানচেস্টার সিটি। ক্রোয়েশিয়া মিডফিল্ডার মাতেও কোভাসিচকে কিনেছে প্রিমিয়ার লিগ জায়ান্টরা। সিটিজেনদের সঙ্গে চার বছরের চুক্তি করেছেন এই মিডফিল্ডার।

২০১৯ সালের জুলাইয়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে চেলসিতে যোগ দেন কোভাসিচ। তখন তার ট্রান্সফার ফি ছিল ৪ কোটি পাউন্ড। এ যাত্রায় আড়াই কোটি পাউন্ডে স্টামফোর্ড ব্রিজ ছাড়লেন ২৯ বছর বয়সী এই ফুটবলার।

ads

সবশেষ মৌসুমটা দারুণ কেটেছে ম্যানসিটি। জিতেছে ঐতিহাসিক ট্রেবল। প্রথমে নিশ্চিত করে লিগ শিরোপা। এরপর এফএ কাপ এবং মৌসুমের শেষটা রাঙিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ জিতে।

ট্রেবল জয়ের পর গ্রীস্মে কোভাসিচই ম্যানসিটির প্রথম সাইনিং। বিশ্বের অন্যতম সেরা ক্লাবে নাম লেখানোর পর ক্রোয়াট মিডফিল্ডার বলেছেন, ‘এটা আমার জন্য দুর্দান্ত একটি দলবদল। ম্যানসিটি অধ্যায় শুরু করতে মুখিয়ে আছি আমি।’

ads
ad

পাঠকের মতামত