গৃহ ও ভূমিহীনদের ঘর দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করেছেন শেখ হাসিনা: এমপি আবুল হাসেম খান
এন.সি জুয়েল: কুমিল্লা ৫ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. আবুল হাসেম খান বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এ দেশের ভূমি ও গৃহহীন মানুষকে গৃহ ও ভূমি প্রদান করবেন। আজ বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী বলেছেন, দেশের কোনো মানুষ গৃহ ও ভূমিহীন থাকবে না, সে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন।
আবুল হাসেম খান বলেন, প্রধানমন্ত্রীর উপহারপ্রাপ্ত কারও সন্তান যেন মাদকসেবনে জড়িত না থাকে। যদি কেউ মাদকের সঙ্গে জড়িত থাকে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। উন্নত জীবনযাপন করার জন্য ছেলে-মেয়েদেরকে লেখা-পড়া করিয়ে কাজে লাগাতে হবে।শনিবার (২৪ জুন) দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামে মুজিব শতবর্ষ উপলক্ষে ৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আখলাক হায়দার।বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক।উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোস্তফা মাঈদুল মোর্শেদ মুরাদ।
এতে অতিথি হিসেবে বক্তব্য দেন মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাহেব আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মো. ফজলুল হক মুন্সি, দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই রাজীব চৌধুরী, সাবেক ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অরুন কুমার পাল, অধ্যাপক মাহমুদ আহমেদ, ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাকির হোসেন সাংবাদিক, কাউসার আহাম্মদ মেম্বার, যুবলীগ নেতা মো. আক্তার হোসেন ও ডা. আবু আহাম্মদ।এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে প্রধান অতিথি আবুল হাসেম খান, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আখলাক হায়দার ও অতিথিরা ফিতা কেটে গৃহ ও ভূমি প্রদান অনুষ্ঠান উদ্বোধন ও গৃহ হস্তান্তর করেন।











