43868

‘মেসি-রোনালদো ফুটবলের ইতিহাস লিখেছেন’

স্পোর্টস ডেস্ক: প্যারিস সেইন্ট জার্মেইনের ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর জয়গান গেয়েছেন। বিশ্বকাপজয়ী ২৪ বর্ষী তারকার কথা, ‘মেসি-রোনালদো ফুটবলের ইতিহাস লিখেছেন।’

মেসি-রোনালদোর মতো এমবাপে-হালান্ড দ্বৈরথ জমবে কিনা এমন প্রশ্নের জবাবে ফরাসি তারকার ভাষ্য, ‘বিষয়গুলো ভিন্নভাবে পড়ার অভ্যাস তৈরি করতে হবে। প্রতি পঞ্চাশ বা তার বেশি সময় পর মেসি-রোনালদোর মতো এমন দ্বৈরথ দেখা যায়। আমরা অসাধারণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি এবং আশা করছি দর্শকরা সেটা উপভোগ করছেন।’

ads

নিজেকে ভাগ্যবান মনে করে এমবাপে আরও বলেছেন, ‘আমি খুবই ভাগ্যবান যে প্রথমে রোনালদোর বিপক্ষে, তারপর মেসির বিপক্ষে এবং তার সাথে খেলার সৌভাগ্য হয়েছে, তারা আসলেই বিশেষ কিছু। তাদের কাছে অনেককিছু শিখেছি, বিশেষ করে মেসির কাছে গত দুই মৌসুমে। তারা ফুটবলের ইতিহাস লিখেছেন, তারা অবিনশ্বর।’

ads

গত দুই দশক ধরে মেসি এবং রোনালদোর দ্বৈরথ চলছে। কে সেরা সে বিতর্কে সমর্থকদের মধ্যেও চলে নানা আলোচনা-সমালোচনা। কাতার বিশ্বকাপ জিতে মেসি সেই বিতর্কে দাড়ি টেনেছেন বলে বিশ্লেষকরা মনে করেন।

ad

পাঠকের মতামত