ব্রাহ্মণপাড়ায় ৮০ ও ৯০ দশকের উপজেলা ছাত্রলীগের মিলন মেলা
ব্রাহ্মণপাড়া প্রতিনিধি: কুমিল্লা ৫ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বুড়িচং উপজেলা সাবেক চেয়ারম্যান মো: সাজ্জাদ হোসেনের ব্যক্তিগত উদ্যোগে ৮০ও ৯০ দশকের সাবেক ছাত্র নেতাদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণপাড়াসদর, শিদলাই, মালাপা ড়া, সাহেববাদ, শশীদল, মাধবপুর, চান্দলা, দুলালপুর ইউনিয়নের ৮০ ও ৯০ দশকের ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দদের আয়োজনে উপজেলা সদরের নয়ন কমিউনিটি সেন্টারের মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
ও কুমিল্লা-৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি মোঃ সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানটি শনিবার (১১ জুন) সন্ধ্যায় শুরু হয়ে রাত ১১টায় সমাপ্ত হয়। এতে পাঁচ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মোঃ শাহ আলম ও এনামুল হক সুমন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ডিরেক্টর ডাক্তার এস এম জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য নুর উর রহমান মাহমুদ তানিম, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক কোহিনুর বেগম, মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য নাছরিন আক্তার মুন্নি, উপজেলা তাঁতী লীগের সিনিয়র সহ-সভাপতি বাতেন সরকার, মোঃ বিল্লাল হোসেন সাবেক চেয়ারম্যান, বুড়িচং উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান, মুক্তিযোদ্ধর সন্তান মোঃ জসিম উদ্দিন, সাবেক উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল হোসেন শামীম, বুড়িচং উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ময়নামতি, বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সাবেক জেলা পরিষদ সদস্য, অধ্যাপিকা লাভলী আক্তার, মালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ ছাদেক, ছাত্রলীগ নেতা গোলাম সারওয়ার টিটু, উপজেলা ছাত্রলীগ নেতা শাহপরান, আতাউর রহমান খান, আরমান খান টিপু, হিরন পাশা, মোঃ জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, সাজ্জাদ হোসেন ২৪ ঘণ্টা রাজনীতি কর্মকাণ্ডে ব্যস্ত থাকেন। তিনি যে একজন ভালো সংগঠক সেটি তিনি প্রমাণ রেখেছিলেন ৮০-৯০ দশকে।এখনো তিনি তার কাজ চলমান রেখেছে।তিনি সদা হাস্যজ্জল, কর্মীবান্ধব। সারাক্ষণ কর্মীদের নিয়েই ব্যস্ত থাকেন। রাজনীতিতে সবকিছু সঁপে দেওয়া এই সাজ্জাদ হোসেনকে কুমিল্লা-৫ আসনের সাধারণ মানুষ চায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ আসনের জন্য তিনিই একজন যোগ্য প্রার্থী। এই আসনটি বিএনপি, জামায়াতের হাত থেকে রক্ষা করতে হলে সাজ্জাদ হোসেনের প্রয়োজন। তাকে নৌকা প্রতীক দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের প্রতি জোর দাবি জানান ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ সাজ্জাদ হোসেন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের মানুষের অস্তিত্ব রক্ষার নির্বাচন। আমরা এ নির্বাচনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখব, ইনশাআল্লাহ।কুমিল্লা-৫ আসন থেকে দলের কাছে আমি মনোনয়ন চাইব। তিনি বলেন, বুড়িচং-ব্রাহ্মণপাড়ার সর্বস্তরের জনগণ আমাকে চায়, আমিও নির্বাচন করতে প্রস্তুত।











