কুমিল্লায় ৬০ কেজি গাঁজা ও ৩১ বোতল ফেন্সিডিলসহ আটক ২
নিউজ ডেস্ক: কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বড় আলমপুর এলাকায় (৩১ মে) রাত ২ ঘটিকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬০ কেজি গাঁজা ও ৩১ বোতল ফেন্সিডিল’সহ দুইজন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাবের সদস্যরা। আটক মাদক ব্যবসায়ীরা হলো কুমিল্লা জেলার বুড়িচং থানার ফরিজপুর গ্রামের আলমগীর হোসেন এর মেয়ে খাদিজা আক্তার (২৩) এবং একই গ্রামের মৃত আব্দুল মান্নান এর মেয়ে মরিয়ম নেছা (৩৮)। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
র্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক উপপরিচালক মেজর সাকিব হোসেন জানান প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, ফেন্সিডিল’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত মহিলা আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।











