42512

পূর্বপুরুষের বসতভিটায় যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: এবার নিজ পূর্বপুরুষদের বাড়ি আয়ারল্যান্ড যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গুড ফ্রাইডে শান্তি চুক্তির ২৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে মঙ্গলবার (১৮ এপ্রিল) ডাবলিন সফরে যাবেন তিনি। বাইডেনকে বরণ করে নিতে প্রস্তুত আইরিশরাও।

আয়ারল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় একটি ছোট শহর বাল্লিনা। মাত্র ১০ হাজার বাসিন্দার এই শহরটিতেই ছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পূর্বপুরুষদের বসবাস। তার পূর্বপুরুষদের ১০ জনই জন্মেছিলেন হ্রদ, পাহাড় আর বনে ঘেরা বিশ্বের অন্যতম সুন্দর এ শহরটিতে। ঘরের ছেলে আসছে, তাই গোটা শহর সেজেছে নতুন সাজে।

ads

পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে ৪৫ জন প্রেসিডেন্টের মধ্যে বাইডেনসহ ২৩ জনের পূর্বপুরুষ আইরিশ ছিলেন। সেদিক থেকে আয়ারল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব ছাড়াও রয়েছে রক্তের সম্পর্ক।

হোয়াইট হাউস জানিয়েছে, আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের দক্ষিণাঞ্চলে যাওয়া আগে আগামী মঙ্গল ও বুধবার গুড ফ্রাইডে শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে নর্দান আয়ারল্যান্ডের বেলফাস্ট সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট। পরে তিনি ডাবলিনের পার্লামেন্টে ভাষণ দেবেন।

ads

শুক্রবার (২১ এপ্রিল) বাল্লিনাতে ১৯ শতকের প্রাচীন একটি গির্জার সামনে ভাষণ দেয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। সফরে তার সঙ্গে থাকবেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন।

এদিকে, বাইডেনের সঙ্গে নর্দান আয়ারল্যান্ডে সাক্ষাতের কথা রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের। গুড ফ্রাইডে শান্তি চুক্তির ২৫তম বার্ষিকী উপলক্ষে মার্কিন প্রেসিডেন্টের সম্মানে বুধবার (১৯ এপ্রিল) একটি গালা ডিনারের আয়োজন করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

নিজের আইরিশ শিকড় নিয়ে সবসময়ই গর্ব করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চারদিনের আয়ারল্যান্ড সফরে ডাবলিন ছাড়াও নিজের দু’টি পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন তিনি।

ad

পাঠকের মতামত