বুড়িচংয়ে রাফি এন্টারপ্রাইজ সরিষা ভাঙ্গার মেইলের উদ্বোধন
বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার সদরের উত্তর পাড়া কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন রাফি এন্টারপ্রাইজের সরিষার তৈল উৎপাদনের মেইল উদ্বোধন করেন আনুমানিক ভাবে প্রধান অতিথি কুমিল্লা-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম খানঁ। গত শনিবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে উৎকৃষ্ট মানের তৈলের কারখানাটি উদ্বোধন করেন তিনি।
দেশের ভোজ্যপণ্য খাটি সরিষার তৈল উৎপাদনের লক্ষে ১০/১২টি উন্নত মানের মেশিন স্থাপন করেন বিশিষ্ট সমাজ সেবক ও প্রবাসী ব্যবসায়ী আলহাজ্ব মোঃ জাকির হোসেন।
কারখানায় দৈনিক ৭০/৮০মণ সরিষা ভাঙ্গা সম্ভব। এতে সরিষার তৈল উৎপাদন হবে দৈনিক প্রায় ২০/২৫মণ। ইতি মধ্যে ১০/১২জন শ্রমিক নিয়োগ দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন বাচ্চু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রশিদ, বুড়িচং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিষ্ণু কুমার ভট্টাচার্য্য, সাধারন সম্পাদক মাজেদুল ইসলাম মেম্বার, আওয়ামী লীগের নেতা আ: জলিল, আব্দুল কুদ্দুস, উপজেলা ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন, সহ এলাকা গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন কালে এমপি হাসেম খান বলেন যুবকদের প্রতি উদ্দেশ্য করে বলেন চাকুরির পেছনে না ছুটে উদ্যোক্তা হউন, তা হলে বেকার সমস্যা নিরসন হবে।










