42021

কু‌মিল্লা টে‌লি‌ভিশন সাংবা‌দিক ফোরামের ইফতার মাহফিল

নিউজ ডেস্ক: কু‌মিল্লা টে‌লি‌ভিশন সাংবা‌দিক ফোরা‌মের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর নগরীর ক্যাপসিকাম পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা ইব্রাহীম আল কাদেরী।

ads

অনুষ্ঠানে কুমিল্লার কর্মরত টেলিভিশন চ্যানেল, পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল এর সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ads

কুমিল্লা টে‌লি‌ভিশন সাংবা‌দিক ফোরাম সভাপতি কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জীবনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাসের, সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম সারোয়ার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ শহিদ, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হাবিবুল আল আমিন সাদি, দোকান মালিক সমিতির সাবেক সভাপতি আলহাজ শাহ মোহাম্মদ আলমগীর খান, পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম, সংস্কৃতি ব্যক্তিত্ব শেখ ফরিদ, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মোহন, কুমিল্লা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, দৈনিক শিরোনাম পত্রিকার সম্পাদক নীতিশ সাহা, আরটিভি কিবরিয়া গোলাম, সিনিয়র সাংবাদিক সাদেক মামুন, ওমর ফারুকী তাপস প্রমুখ।

ad

পাঠকের মতামত