সাবেক পৌর চেয়ারম্যান কামাল উদ্দিন চৌধুরীর মৃত্যু বার্ষিকী পালিত
নিউজ ডেস্ক: সাবেক কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান কামাল উদ্দিন চৌধুরীর ২০তম মৃত্যু বার্ষিকী ১৩ ফেব্রুয়ারী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে সোমবার দুপুরে মরহুমের টমসমব্রীজস্থ কবরস্থানে কবর জিয়ারত, পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এর আগে সকালে কুমিল্লা নগরীর উত্তরচর্থা সৈয়দবাড়ী মসজিদ এতিমখানায় কোরান খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বিকেলে স্থানীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
ads
উল্লেখ্য, ২০০৩ সালের ১৩ ফেব্রুয়ারী কামাল উদ্দিন চৌধুরী তৎকালীণ কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান থাকাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
ads










