কুমিল্লায় তথ্য মেলার প্রস্তুতি সভা
নিউজ ডেস্ক: কুমিল্লায় তথ্য মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে মেলা উপলক্ষে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
ads

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া জানান, মেলাকে সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মেলায় আলোচনা সভা, বিভিন্ন বিষয়ের ওপর প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
ads
অতিরিক্ত জেলা প্রশাসক জানান, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী (১লা মার্চ) কুমিল্লা টাউন হল মাঠে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হবে। মেলায় মোট ২৬টি স্টল থাকবে।









