40778

কুমিল্লা শিক্ষা বোর্ডের শীর্ষে বুড়িচংয়ের তিন কলেজ

নিউজ ডেস্ক: এইচএসসির ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডের শীর্ষে অবস্থান করছে বুড়িচংয়ের সোনার বাংলা কলেজ, পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজ এবং কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজ।

এ বছর সোনার বাংলা কলেজ থেকে ৪২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৯৬ জন জিপিএ ৫ সহ শতভাগ পাশ করে। বিজ্ঞান বিভাগ থেকে ১৪৮ জন মানবিক বিভাগ থেকে ১১৯ জন এবং ব্যবসা শিক্ষা বিভাগ থেকে ১২৯ জন জিপিএ ৫ অর্জন করে।

ads

কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজ থেকে এ বছর ৪০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ২০৭ জিপিএ ৫ সহ শতভাগ পাশ করে।

পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজ ৪২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৪৪টি জিপিএ ৫ সহ শতভাগ পাস করে।

ads

পীর যাত্রাপুর জোবেদা খাতুন কলেজ থেকে ২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাস করে।

বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ থেকে ২৮৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৭৬ জিপিএ ৫ সহ ২৮২ জন উত্তীর্ণ হয়। পাশের হার ৯৮.৯৬।

সংকুচাইল ডিগ্রি কলেজ থেকে ১১৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ১৬ জন জিপিএ ৫ পেয়েছে। পাশের হার ৯৮.২৬।

নিমসার জুনাব আলী কলেজ থেকে ৫৫৯ জন শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করে ৮৯ জন জিপিএ ৫ পেয়েছে। পাশের হার ৯৬.৯৬।

ফকির বাজার কলেজ থেকে ৫৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৫ জন উত্তীর্ণ হয়। পাশের হার ৯৪.৮৩।

ময়নামতি স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে সাতটি জিপিএ ৫ সহ পাশের হার ৯৪.৬৪।

আবিদপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫৯ পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৩৫ জন উত্তীর্ণ হয়। পাশের হার ৫৯.৩২।

অপরদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ১৪টি মাদ্রাসা পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৯০ জন পরীক্ষার্থী।

ad

পাঠকের মতামত