40729

সিরিয়ায় ১৪৫ কোটি টাকার সহায়তা পাঠাবে আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক: ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার বহু জায়গা এরই মধ্যে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা হিসেবে এক কোটি ৩৬ লাখ মার্কিন ডলারের মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ১৪৫ কোটি ৭ লাখ টাকার বেশি।

আরব আমিরাতের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সিরিয়ায় জরুরি মানবিক সাহায্য পাঠানোর নির্দেশ দিয়েছে বলে আরব আমিরাতের ডব্লিউএএম জানিয়েছে।

ads

ভূমিকম্পে সোমবার দিনগত রাত পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় তিন হাজার ৭০০ জনের বেশি নিহতের কথা জানা গেছে। সূত্র: আলজাজিরা

ads
ad

পাঠকের মতামত