কুমিল্লার বিশ্বরোড হতে ৪৮২ বোতল ফেন্সিডিলসহ আটক ১
নিউজ ডেস্ক: কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় (৫ ফেব্রয়ারী) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ৪৮২ বোতল ফেন্সিডিল’সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটক মাদক ব্যবসায়ী হলো নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় গ্রামের মৃত আমীর আলী এর ছেলে মোঃ আমজাদ (৪০)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
র্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক উপপরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে নারায়নগঞ্জ, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।









