কোনও হুমকি দেননি পুতিন: জার্মান চ্যান্সেলর
আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনকে হুমকি দিলেও জার্মানিকে কোনও হুমকি দেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রবিবার একটি জার্মান পত্রিকায় প্রকাশিথ এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ফোনালাপে পুতিন তাকে বা জার্মানিকে কোনও হুমকি দেননি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সম্প্রতি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইউক্রেনে আক্রমণের আগে ফোনালাপে পুতিন ব্রিটেনকে হুমকি দিয়েছিলেন। জনসনের দাবি, পুতিন বলেছেন ব্রিটেনের ক্ষেপণাস্ত্র হামলা চালাতে মাত্র এক মিনিট সময় লাগবে। জনসনের এই বক্তব্যকে মিথ্যা দাবি করেছে ক্রেমলিন।
সাক্ষাৎকারে জার্মান চ্যান্সেলর ওলফ শলৎজ বলেছেন, ‘পুতিন আমাকে অথবা জার্মানিকে এমন কোনও হুমকি দেননি।’
শলৎজ বলেন, ‘পুতিন এটি পরিষ্কার করে বলেন যে ইউক্রেন যুদ্ধ নিয়ে মস্কো ও বার্লিনের দৃষ্টিভঙ্গি আলাদা। আমিও স্পষ্টভাবে বলেছি, এই যুদ্ধের সব দায়ভার রাশিয়ার। কোনও কারণ ছাড়াই প্রতিবেশী দেশ ইউক্রেন দখল করতে আক্রমণ করেছে রাশিয়া।’
গত সপ্তাহে ইউরোপীয় জোটের অংশ হিসেবে ইউক্রেনকে লেপার্ড ২ ট্যাংক সরবরাহের কথা ঘোষণা দিয়েছে জার্মানি। এই বিষয়ে জার্মান চ্যান্সেলর বলেছেন, বার্লিনের পাঠানো ট্যাংক শুধু ইউক্রেনের মধ্যেই ব্যবহার করতে হবে, রুশ ভূখণ্ডে ব্যবহার করা যাবে না- জেলেনস্কির সঙ্গে এমন চুক্তির পরেই জার্মানি ইউক্রেনকে লেপার্ড ২ ট্যাংক দিতে রাজি হয়েছে জার্মানি।









