40643

মুজিবুল হক ট্রিপল হোন্ডা কাপের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ সফিউল আলম: কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক মুজিব ট্রিপল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত।

শুক্রবার বিকেলে শ্রীপুর ইউনিয়ন তারাপুষ্কুরনী মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা মেয়র জি এম মির হোসেন মীরু।

ads

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি উপজেলা আওয়ামী লীগ সদস্য তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে ও ছাত্রলীগের সভাপতি এম এ আনোয়ার মজুমদার বাঁধন এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইসহাক খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক বিপ্লব, উপজেলা যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, এই সময় আরো উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির অর্থ বিষয়ক সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এমদাদুল হক খোকন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সোহাগ, পরিচালনা কমিটির সহ সভাপতি মায়ন মজুমদার, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা শাহ কামাল, গাজী নাছির সহ পৌরসভা বিভিন্ন কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন।

খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন উনকোট বুলু ফুটবল একাডেমি বনাম শান্তির বাজার ফুটবল একাদশ। উনকোট বুলু ফুটবল একাডেমি ১-০ গোলে জয়লাভ করে।

ads
ad

পাঠকের মতামত