সুলতানপুর জামিয়া ইসলামিয়া স্কুল এন্ড মাদ্রাসায় বার্ষিক পুরষ্কার বিতরণী ও সমাবেশ
নিউজ ডেস্ক: সুলতানপুর জামিয়া ইসলামিয়া স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক পুরষ্কার বিতরণী ২০২২ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ ডিসেম্বর ২০২২ খ্রিঃ) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার এলাহীপুর, সুলতানপুর, প্রতিষ্ঠানের সভাপতি মোঃ আবদুল হালিমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ১নং বিজয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তানভীর হোসেন পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাড়াতলী ডি এস দাখিল মাদরাসার সুপার আলহাজ্ব হজরত মাওলানা নাজির আহাম্মেদ, ৮নং বিজয়পুর ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ আবদুল কুদ্দুস, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবদুল মজিদ, কুমিল্লা নাভানা হসপিটালের ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা।
এসময় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের উপদেষ্টা ডাঃ মোঃ মনিরুল ইসলাম, নির্বাহী পরিচালক ডাঃ মোঃ আবদুল আউয়াল সরকার, ডাঃ মোঃ আলমগীর হোসাইন, মোঃ বোরহান উদ্দিন দুলাল।
পরিচালনা পর্ষদের সদস্য মোঃ হাবিবুর রহমান, আইসিটি শিক্ষক মোঃ রবিউল হোসেন, পরিচালক মোঃ জহিরুল ইসলাম। প্রধান শিক্ষক আব্দুল্লাহ ফাহাদ, সহকারী শিক্ষক আবদুল আহাদ, শিক্ষক আবু ছাঈদ।
ইসলামি সংগীত পরিবেশন করেন হাফেজ আবদুল্লাহ বিন আবদুল আউয়াল।
এ সময় আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ মফিজুল ইসলাম।
উক্ত অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মোঃ হাবিবুর রহমান।
এছাড়া শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।









