সম্পত্তি বিরোধের জেরে ভাসুরের গোপাণাঙ্গে চাপ দিয়ে হত্যা!
নিউজ ডেস্ক: কুমিল্লায় পারিবারিক দ্বন্দ্বে রিপন হোসেন (৪৪) নামের এক মুদি দোকানির পুরুষাঙ্গে আঘাত করে হত্যার অভিযোগ ওঠেছে তার ছোটভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ ঘাতক ছোট ভাইয়ের স্ত্রী ও সৎ মা’কে আটক করেছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে জেলার আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউপির দীঘলগাও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রিপন হোসেন ওই এলাকার মোবারক হোসেনের ছেলে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ। ঘটনার পরপরই থানা পুলিশ সহ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজিরা বাজার ফাঁড়ি ইনচার্জ ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানার চেষ্টা করেন। এবং প্রাথমিক ভাবে দু’জনকে আটক করা হয়েছে।
পুলিশ, স্থানীয় এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী স্বজন ও নিহতের স্ত্রী’র বরাত দিয়ে জানা যায় , বাড়ির সামনে রিপনের একটি মুদি দোকান রয়েছে। গত দুদিন ধরেই জমির মাটি কাটা হচ্ছিল। পূর্বেও সম্পত্তি নিয়ে একে অপরের বিরোধ চলছিলো। মাটি কাটার বিষয়টি নিয়ে ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে তার ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে। হাতাহাতির এক পর্যায়ে ছোট ভাই শরবত আলীর স্ত্রী সালমা আক্তার (২৭) তার ভাশুর রিপন মিয়ার পুরুষাঙ্গ ও অন্ডকোষে চেপে ধরলে তিনি নিচে ঢলে পড়েন। পরে উঠে দাঁড়াতে চাইলে আবারো ঘাড়ে কিল ঘুষি মারেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত সালমা আক্তার ও তার খালা (নিহতের সৎ মা) রোফেজা আক্তার (৫৫) কে আটক করে থানায় নেয়া হয়েছে। নাজিরা বাজার ফাঁড়ি ইনচার্জ আব্দুলাহ আল মামুন বলেন, ঘটনার তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিক ভাবে নিহতের ছোট ভাই এর স্ত্রী ও সৎ মা কে আটক করে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে।










