কুমিল্লার শ্রীবল্লভপুর থেকে ২৭ কেজি গাঁজাসহ আটক ১
নিউজ ডেস্ক: র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য (৭ ডিসেম্বর) রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন শ্রীবল্লভপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৭ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ী’কে আটক করে। আটক মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার ঝুলাই কড়িগাপাড়া পূর্ব জোড়কানন গ্রামের নাছির উদ্দিন’র ছেলে মফিজুল ইসলাম @ মফিজ (৩২)।
র্যব ১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক উপ পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে ¯^ীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।










