বুড়িচংয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বুড়িচং প্রতিনিধিঃ কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে বৃহস্পতিবার সকালে (২০২২-২৩) অর্থ বছরে রবি মৌসুমে বোরো উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো উফশী ধান বীজ ও রাসায়নিক সার এবং বোরো হাই ব্রিড ধান বীজ বিতরণের শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার প্রধান অতিথি হিসেবে থেকে উপজেলার ৯ ইউনিয়ন’র বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক ৩ হাজার ২শ’ জন কৃষকের মাঝে হাই ব্রিডবীজ জন প্রতি ২ কেজি এবং ২২০০ জন কে ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি সার এবং ১০ ডিএমপি সার বিতরণ করেন।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা বানিন রায়।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নিখিল চন্দ্র শীল।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মহসিন কবির, উপসহকারী কৃষি কর্মকর্তা যথাক্রমে মোঃ আব্দুল জলিল, বিলকিস আক্তার, মিজানুর রহমান খান, ফখরুল ইসলাম, জাকির হোসেন, শরীফুল ইসলাম, ইস্ররাফিল আলম ও উচ্চমান অফিস সহকারী আবুল কালামসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বিভিন্ন উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষক এবং উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাগণ।









