দাউদকান্দি প্রতিনিধি: শিক্ষা, উন্নয়ন ও সেবা- এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে নানামুখী সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনার লক্ষে যুক্তরাষ্ট্র জেড এয়ারওয়েজ প্রকৌশলী আলহাজ্ব বেলাল হোসেন কামাল ভূঁইয়া প্রতিষ্ঠা করেন “হাজেরা খাতুন সাদকায়ে জারিয়া ফাউন্ডেশন নর্থ আমেরিকা”।
সংগঠনটির পক্ষ থেকে দাউদকান্দি উপজেলার কাদিয়ারভাঙ্গা গ্রামের শারীরিক প্রতিবন্ধি বাবুল প্রধানকে একটি হুইল চেয়ার দেয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার কাদিয়ারভাঙ্গা গ্রামের প্রধানবাড়ীতে গিয়ে বাবুল প্রধানের হাতে হুইল চেয়ার তুলেদেন সংগঠনের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলো, সংগঠনটির পরিচালক মো. শরীফ হোসেন, কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাংবাদিক শরীফ প্রধান, প্রধানগোষ্ঠী আল-আকসা মসজিদ কমিটির সভাপতি শরিফুর রহমান আখন্দ, কুমিল্লা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ হাবিবুর রহমান, অফিস সম্পাদক জিসান মিয়া, বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম-এর সদস্য ওমর ফারুক প্রধান ও রাজু প্রধান প্রমূখ।






