38982

বুড়িচংয়ে জোরপূর্বক মাটি কাটার অভিযোগ

বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে ফসলী জমি থেকে জোরপূর্বক যৌথ মালিকানার জায়গা থেকে মাটি কাটার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের বাহেরচর মৌজায় বি.এস ৫১ নং খতিয়ানে।

ads

এ ব্যাপারে বাহেরচর গ্রামের মৃত. আব্দুল রাজ্জাক মিয়ার ছেলে সহিদুর রহমান (৬০) এবং ওয়ারিশ সুত্রে ৫৪০ ও ৫৪১ নং দাগে ০.৩৪ একর ফসলি ভূমির মালিক এবং যৌথ মালিকানার অংশীদার গতকাল ১৩ নভেম্বর বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি বরাবরে মাটি কাটা বন্ধের আশায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয় রাতের আধারে জোরপূর্বক তারই প্রতিবেশী
প্রতিপক্ষ ওয়ারিশসূত্রে মালিকানাধীন অন্যান্য ওয়ারিশদের না জানিয়ে মাটি কেটে তাদের ধানের ফসলী জমিকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। ড্রেজার মেশিন দিয়ে রাতের আধারে মাটি কাটার ফলে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় পার্শ্ববর্তী জমির মাটি ও গর্তের সাথে
ভেঙ্গে বিলীন হয়ে যাচ্ছে।

ads

এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।

ad

পাঠকের মতামত