আততায়ী হামলার পেছনে শাহবাজসহ তিন জনকে সন্দেহ ইমরান খানের
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মহাসচিব আসাদ উমর দাবি করেছেন, এই হামলার পেছনে তিন জনকে সন্দেহ করেন পার্টি প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, ইমরান খানের বিশ্বাস তাকে আততায়ী হামলায় হত্যাচেষ্টার পেছনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জড়িত।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) আততায়ী এক হামলায় আহত হন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এক ব্যক্তি গুলি ছুড়লে পায়ে গুলিবিদ্ধ হন তিনি। খবর জিও নিউজ’র।

দলের নেতা মিয়া আসলাম ইকবালের সঙ্গে একটি ভিডিও বিবৃতিতে উমর বলেন, ‘ইমরান খান বলেছেন যে তার কাছে আগে থেকেই তথ্য ছিল যে এই লোকেরা তার উপর হত্যা প্রচেষ্টার সাথে জড়িত থাকতে পারে।’
পিটিআই চেয়ারম্যানকে উদ্ধৃতি করে উমর এই তিন জন- প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সিনিয়র সামরিক কর্মকর্তাকে তাদের পদ থেকে সরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন। এই নেতা আরও সতর্ক করে দিয়ে বলেন, যদি এই কর্মকর্তাদের সরিয়ে দেয়া না হয় তাহলে দেশজুড়ে বিক্ষোভ করবে পিটিআই।









