38682

কাতার বিশ্বকাপের প্রথম ‘সূর্যোদয়’ জাপানের

স্পোর্টস ডেস্কঃ চলতি মাসেই শুরু হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফিফা বিশ্বকাপ। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অনুষ্ঠিত হবে এবারের আসর। আসন্ন এই বিশ্বকাপকে সামনে রেখে তোড়জোড়ও শুরু হয়ে গেছে গোটা বিশ্বে। এই বিশ্বকাপের প্রথম দল হিসেবে স্কোয়াড ঘোষণা করেছে সূর্যোদয়ের দেশ জাপান। যাদের স্কোয়াড ঘোষণার মাধ্যমে কাতার বিশ্বকাপের প্রথম সূর্যোদয় উন্মোচিত হলো।

বিশ্বকাপ ২০ নভেম্বর শুরু হলেও ১৫ই নভেম্বরের মধ্যে সকল দলকে তাদের স্কোয়াড ঘোষণার দিন ধার্য করেছে ফিফা। কিন্তু অপেক্ষা না করেই বুধবার (২ নভেম্বর) ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে দিয়েছেন জাপানের কোচ হাজিমে মরিয়াসু। এই স্কোয়াডে স্থানীয় ‘জে-লিগ’ থেকে সুযোগ পেয়েছেন মাত্র ছয় জন ফুটবলার। বাকি সবাই খেলেন ইউরোপিয়ান ফুটবলে।

ads

এশিয়ান জায়ান্ট জাপান সেই ১৯৯৮ সাল থেকে প্রতি আসরেই খেলছে। এক বার গ্রুপপর্ব থেকে বাদ পড়ছে, তো পরের বার দ্বিতীয় রাউন্ডে মিশন শেষ, এভাবেই চলছে জাপানের বিশ্বকাপ যাত্রা। গেল রাশিয়া বিশ্বকাপেও দারুণ রোমাঞ্চকর এক ম্যাচে বেলজিয়ামের কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল দলটি।

এবারের বিশ্বকাপেও বেশ শক্ত প্রতিপক্ষের গ্রুপে পড়েছে জাপান। তাদের গ্রুপে আছে জার্মানি, স্পেন, ও কোস্টারিকা। তাই গ্রুপটা যে কঠিন তা বলাই বাহুল্য। আগামী ২৩ নভেম্বর জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু জাপানের।

ads

কাতার বিশ্বকাপে জাপানের চূড়ান্ত দল:

গোলকিপার: সুইচি গোন্ডা, ড্যানিয়েল স্মিট ও এইজি কাওয়াশিমা।

ডিফেন্ডার: মিকি ইয়ামানি, হিরোকি সাকাই, মায়া ইয়োশিদা, তাকেহিরো তোমিয়াসু, শোগো তানিগুচি, কো ইতাকুরা, হিরোকি ইতো, ইয়োতো নাগাতোমো ও ইউতা নাকাইয়ামা।

মিডফিল্ডার: ওয়াতারু এন্দো, হিদেমাসা মোরিতা, তানাকা, গাকু শিবাসাকা, কাউরু মিতোমা, দাইচি কামাদা, রিতসু দোয়ান, জুনিয়া ইতো, তাকুমি মিনামিনো, তাকেফুসা কুবো ও ইউকি সোমা।

ফরোয়ার্ড: দাইজেন মায়েদা, তাকুমা আসানো ও আয়াসে উয়েদা।

ad

পাঠকের মতামত