38678

অমরত্ব পাওয়া অজি ক্রিকেটারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক: অ্যালান থমসন, এই নাম বললে কেউই চিনবেন না সাবেক এই অজি ক্রিকেটারকে। ক্রিকেট ক্যারিয়ারেও আহামরি কিছুই করেননি, বলা চলে করতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ওয়ানডে খেলেছেন একটি, উইকেটও নিয়েছেন কেবল ১টিই।

আর তাতেই কিনা অমরত্ব পেয়ে গেছেন সাবেক এই অজি ক্রিকেটার। সেটিই যে ছিল ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম উইকেট। সেই উইকেটের কল্যাণে ক্রিকেটে অমরত্ব পাওয়া থমসন অবশ্য লৌকিক পৃথিবীর বুকে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।

ads

৭৬ বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ার এই সাবেক ফাস্ট বোলার। ১ নভেম্বর মঙ্গলবার নিজ দেশেই শেষ নিশ্বাস ত্যাগ করেন থমসন।

ছোট্ট আন্তর্জাতিক ক্যারিয়ারে ১টি ওয়ানডে খেলা এই অজি ফাস্ট বোলার টেস্ট খেলেছেন ৪টি। তাতে অবশ্য ১২ উইকেট রয়েছে থমসনের নামের পাশে।

ads

আন্তর্জাতিক ক্যারিয়ারে সফল হতে না পারলেও প্রথম শ্রেণির ক্রিকেটে এই ফাস্ট বোলারের রেকর্ড বেশ সমৃদ্ধ ছিল। ৪৪ ম্যাচে উইকেট নিয়েছেন ১৮৪টি। যার মধ্যে পাঁচ উইকেট শিকার করেছেন ১২ বার।

ad

পাঠকের মতামত