38469

বরুড়ায় জাতীয় শিক্ষক দিবস পালিত

বরুড়া প্রতিনিধিঃ “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু” এই প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার বরুড়ায় যথাযোগ্য মর্যদার জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে।

বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ বাবু শিবতোষ নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান।

ads

বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, বক্তব্য রাখেন আগানগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান, প্রভাষক মোঃ শাহাদাৎ হোসেন, তলাগ্রাম ত, চ, লাহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান প্রমুখ।

আলোচনা শেষে বরুড়া উপজেলা কমপ্লেক্সে থেকে একটি র্্যালী বের করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীর অংশ গ্রহণ করেন।

ads

এছাড়া ও বরুড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্ব স্ব উদ্যেগে আলোচনা সভা ও র্্যালী অনুষ্ঠিত হয়।

ad

পাঠকের মতামত