38370

রাজা চার্লস যুগের প্রথম প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন ঋষি সুনাক

আন্তর্জাতিক ডেস্কঃ প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনাক মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের পর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হন তিনি। এরই মধ্যে রাজা চার্লস যুগের প্রথম প্রধানমন্ত্রী হওয়ার গৌরবও অর্জন করেছেন তিনি। এতদিন দেশটির প্রধানমন্ত্রী এসেছিল রানির হাত ধরে।

ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতৃত্বে আসা ঋষি সুনাক দেশটিতে চলমান রাজনৈতিক বিশৃঙ্খলার চক্র ভেঙ্গে এবং দেশের ভয়াবহ অর্থনৈতিক নোংরামি সফলভাবে মোকাবেলা করতে আশাবাদী।

ads

প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে নতুন রেকর্ড গড়েছেন তিনি। কেননা তিনিই প্রথম ব্রিটিশ এশীয় যে কিনা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছেন।

লিজ ট্রাসের আনুষ্ঠানিক পদত্যাগ প্রাপ্তির পর, নতুন রাজা আনুষ্ঠানিকভাবে সুনাককে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন এবং তাকে সরকার গঠনের আহ্বান জানান।

ads

সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস মাত্র ৪৯ দিন আগে রানী দ্বিতীয় এলিজাবেথের রাজত্বের ১৫ তম প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং ৪৫ দিন পর তিনি বাধ্য হয়ে পদত্যাগ করেন। দেশটির ইতিহাসে সবচেয়ে কম সময়ের জন্য প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ডও গড়েন তিনি।

মঙ্গলবার ১০ নং ডাউনিং সেন্টের বাইরে একটি বিদায়ী বক্তৃতায় ট্রাস তার সংক্ষিপ্ত এবং বিপর্যয়পূর্ণ মেয়াদের জন্য কোনো ক্ষমা চাননি। পরিবর্তে ট্যাক্স কাটের ভেলাটির সর্থন করেছেন যেটি দেশের বাজারকে অস্থিতিশীল করে তুলেছিল।

তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তার স্বল্প সময় তাকে যেকোনো সময়ের চেয়ে বেশি দৃঢ়প্রত্যয়ী করেছে এবং উপলব্ধি করিয়েছে আরও সাহসী হতে হবে এবং চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করতে হবে।

রাজার সঙ্গে সাক্ষাতের পর ডাউনিং সেন্টে ফিরে আসবেন সুনাকে এবং নেতা হিসেবে তার প্রথম বক্তৃতা দেবেন। এরপর তার মন্ত্রিসভা নিয়োগ করবেন। এমন কর্মী নিয়োগ করবেন যারা দেশের অর্থনীতি এবং তার নিজের রাজনৈতিক দলের পতনশীল ভাগ্যকে কীভাবে মোকাবেলা করতে হবে তা বুঝবে।

সোমবার ৯০ সেকেন্ডের এক ভাষণে সুনাক বলেছিলেন, ‘যুক্তরাজ্য একটি মহান দেশ কিন্তু কোন সন্দেহ নেই যে আমরা একটি গভীর অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। আমাদের এখন স্থিতিশীলতা এবং ঐক্য দরকার। আমি আমাদের দল এবং আমাদের দেশকে একত্রিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিব।’

ad

পাঠকের মতামত