38374

আইজিপির সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিউজ ডেস্কঃ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

মঙ্গলবার পুলিশ সদরদপ্তরে তারা সৌজন্য সাক্ষাৎ করেন।

ads

পুলিশপ্রধান রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিরাজমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তাঁরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

এসময় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) মো. আতিকুল ইসলাম এবং জাপান দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ads
ad

পাঠকের মতামত