38051

কুমিল্লায় বিপুল পরিমান মাদকসহ মাদক ব্যবসায়ী সাকিব গ্রেফতার

নিউজ ডেস্কঃ র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য (১১ অক্টোবর) সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন দীঘিরপাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৪৫.৫ কেজি গাঁজা, ৩৯৪ বোতল ফেন্সিডিল ও ১৮৪ বোতল বিদেশী মদ’সহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন দক্ষিণ রাচিয়া গ্রামের মোঃ দুলাল’র ছেলে মোঃ সাকিব (১৯)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে জব্দকৃত পিকআপ ব্যবহার করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, ফেন্সিডিল ও বিদেশী মদ’সহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ads
ad

পাঠকের মতামত