কুয়েতে ভারতীয় নৌবাহিনীর প্রথম প্রশিক্ষণ স্কোয়াড্রন
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় নৌবাহিনীর তির, সুজাতা এবং কোস্ট গার্ডের সারথি এর সমন্বয়ে গঠিত প্রথম প্রশিক্ষণ স্কোয়াড্রনের জাহাজগুলো কুয়েতের বন্দর আল-শুওয়াইখে পৌঁছেছে।
সামরিক বাহিনীর সঙ্গে প্রশিক্ষণার্থীদের অভিজ্ঞতা বিনিময় ও সমুদ্র পথে ভারতের সঙ্গে কুয়েতের সংযোগ স্থাপন এই কর্মসূচির উদ্দেশ্য বলে জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।
ads
জাহাজগুলো গত মঙ্গলবার বন্দরে পৌঁছায়। ওই সময় কুয়েত নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বর্ডার গার্ড এবং ভারতীয় দূতাবাস কর্মকর্তারা নৌ জাহাজগুলোকে উষ্ণ অভ্যর্থনা জানান।
বার্তা সংস্থাটি জানিয়েছে, বন্দর আল-শুওয়াইখে নোঙর করার পর প্রশিক্ষণের জন্য জাহাজগুলোকে পারস্য উপসাগরে মোতায়েন করা হয়।
ads










