নিউজ ডেস্কঃ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন চৌমুহনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পাঁকাটোলা গ্রামের সাদিকুল ইসলাম এর ছেলে মোঃ মুল্লক ইসলাম (২৩)।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামী’র বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।






