36375

সাংবাদিক ইমরুলের পিতার ইন্তেকাল

ডেস্ক রিপোর্টঃ মাছরাঙা টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুলের বাবা বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন আহমেদ (অব: ওয়ারেন্ট অফিসার) বুধবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে ঢাকা সিএমএইচ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিলো ৮৪ বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী, এক মেয়ে, দুই ছেলে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কুমিল্লার মুরাদ নগর উপজেলার রাজাবাড়ী গ্রামের বাসিন্দা।বাংলাদেশ সেনাবাহিনীতে ২৪ বছর চাকুরী শেষে ১৯৮৩ সালে অবসর গ্রহণ করেন তিনি।

মরহুমের নামাজে জানাজা আজ বৃহস্পতিবার বাদ যোহর নিজ গ্রামে অনুষ্ঠিত হবে। পরে বলিঘর কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

ads
ad

পাঠকের মতামত