রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মাস্টার আলী আজগরের জানাজা ও দাফন সম্পন্ন
নিউজ ডেস্কঃ সোমবার (৮ আগস্ট) বেলা ২টায় বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের পূর্ব আড্ডা মুন্সি বাড়ি নিবাসী বীর মুক্তিযোদ্ধা মাস্টার আলী আজগরের সালাতুল জানাজা আড্ডা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে সহকারি কমিশনার (ভুমি) মেহেদী হাসান এর নেতৃত্বে উপজেলা প্রশাসন কর্তৃক রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।
এ সময় মরহুমের স্মৃতিচারণ করেন বরুড়া উপজেলা চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম, বরুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক অধ্যক্ষ রুহুল কুদ্দুছ সুমন, ১২নং আড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ জাকির হোসেন বাদল, বরুড়া উপজেলা ও আড্ডা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগন, পিলগিরী খারুল হাজী আব্বাছ আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার দেলোয়ার হোসেন, আড্ডা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ মফিজুল ইসলাম তালুকদার, মরহুমের পরিবারের পক্ষ থেকে বড় ছেলে মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন আড্ডা ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল মুহাম্মদ কামাল হোসেন পাটোয়ারী, আড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সার্জেন্ট মেজর (অবঃ) আবদুল হাই, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি) আড্ডা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ ফজলুল হক, আড্ডা গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আবদুর রব, কৃষ্ণপুর খারুল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সলিম উল্যাহ মিয়াজী, বিশিষ্ট সমাজ সেবক কাতার প্রবাসী আমান উল্যাহ আমান, খলারপাড় ওয়াজেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা মুফতি নজরুল ইসলাম ফারুকী, আড্ডা ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিভিন্ন নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কচুয়া ও বরুড়া উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।
জানাজার ইমামতি করেন মরহুমের বড় ছেলে মুহাম্মদ সাইফুল ইসলাম ও জানাযা শেষে মোনাজাত পরিচালনা করেন মীরসরাই দরবার শরীফের পীরে তরিকত হাফেজ মাওলানা শাহ মেছবাহুল ইসলাম লতিফী।
জানাজা শেষে মরহুমকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা মরহুম মাস্টার আলী আজগর একাত্তরে স্বাধীনতা সংগ্রামে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে দেশের স্বাধীনতায় অবদান রেখেছেন। তিনি ব্যাক্তি জীবনে একজন সদালাপী ও সহজ সরল প্রকৃতির সামাজিক লোক ছিলেন।
কর্ম জীবনে তিনি একজন শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন। ধর্মীয় জীবনে তিনি আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শী ব্যাক্তি ছিলেন। বীর মুক্তিযোদ্ধা মরহুম মাস্টার আলী আজগরের মৃত্যুতে আড্ডা গ্রামবাসী একজন অভিভাবক হারালেন।











